1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
  2. saifmasrur@gmail.com : saif masrur : saif masrur
সৈয়দ আবুল মকসুদের মৃত্যুতে জানিপফ চেয়ারম্যানের শোক - দৈনিক প্রহর আলো
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

সৈয়দ আবুল মকসুদের মৃত্যুতে জানিপফ চেয়ারম্যানের শোক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৮৬৪ Time View

ঢাকা : লেখক, গবেষক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় নির্বাচন পর্যবেক্ষক ফোরাম – জানিপফ এর চেয়ারম্যান এইচ এম আব্দুর রাজ্জাক রাজ।

এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক বার্তায় তিনি বলেন, সৈয়দ আবুল মকসুদের মৃত্যুতে দেশ একজন বিশিষ্ট বুদ্ধিজীবীকে হারালো। দেশের যে কোন গণতান্ত্রিক আন্দোলনের একজন সোচ্চার যোদ্ধাকে হারালো। সেই সাথে আমরা হারালাম বন্ধুত্বমনোভাবাপন্ন একজন সুহৃদকে। দেশ ও জাতির কল্যানে সকল কাজে তাঁর অকুণ্ঠ সমর্থণ ও সহযোগিতা আমাদের উৎসাহ যোগাতো। তাঁর মৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি মানবকল্যাণে নিবেদিত থেকে লেখনীর মাধ্যমে দেশের মানুষের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন। আমরা তাঁর অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD