1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
  2. saifmasrur@gmail.com : saif masrur : saif masrur
টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ ও অস্ত্রসহ ২ যুবক গ্রেফতার - দৈনিক প্রহর আলো
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ ও অস্ত্রসহ ২ যুবক গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১
  • ৮৮২ Time View

জাহাঙ্গীর আকন্দ : (টঙ্গী) গাজীপুরের টঙ্গী দত্তপাড়া এলাকায় শনিবার গভীর রাতে পিকআপ যোগে ডাকাতির প্রস্তুতিকালে টঙ্গী পূর্ব থানা পুলিশ ধাঁরালো অস্ত্রসহ ২ যুবক মো. শাহেদ আলী (২০) ও মো. মুন্না (২১) কে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, শনিবার গভীর রাত সোয়া ৩ টায় টঙ্গী পূর্ব থানার এস আই জাকির হোসেনসহ একদল পুলিশ দত্তপাড়াস্থ হাজী মার্কেটের সামনে টহলে থাকা অবস্থায় ১০/১২ জন যুবক নম্বও বিহীন একটি নীল রংয়ের পিকআপ যোগে বনমালা এলাকায় যাওয়ার সময় পুলিশ তাদের সন্দেহজনক ভাবে পিকআপটি থামাতে সংকেত দেয়। পিকআপ চালক পুলিশের সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ পিকআপটির পিছু নিয়ে রাত সাড়ে ৩ টায় বনমালা রেল ক্রসিং লতিফ মোল্লা মার্কেটের সামনে পিকআপটি আটক করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপে থাকা ৮/১০ জন দূস্কৃতিকারী দৌড়ে দ্রুত পালিয়ে যায়। এসময় পুলিশ মানিকগঞ্জ জেলার শিবালয় থানার নদীশুকা গ্রামের মো. মজিদ ফকিরের ছেলে মো. শাহেদ আলী এবং একই জেলার দৌলতপুর থানার আবু ডাঙ্গা গ্রামের মৃত. আঃ হামিদ এর ছেলে মো. মুন্নাকে আটক করেন। পরে তাদের জিগ্গাবাদে তারা ডাকাতি প্রস্তুতির কথা স্বীকার করলে পুলিশ পিকআপটি তল্লাশী করে একটি লোহার বড় কাটার, একটি ষ্টিলের ধাঁরালো ছুঁরিসহ আনুষাঙ্গিক যন্ত্রপাতি উদ্ধার করেন। এঘটনায় মামলা হয়েছে বলে পুলিশ জানান।
টঙ্গী পূর্ব থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মু. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

Theme Customized BY WooHostBD