1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে ওমর ফারুকে চায় স্থানীয়রা কোন নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ‘কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক বিআরআরএফ’র সভাপতি রাজা রায়, সাধারণ সম্পাদক আরেফিন মাসুদ ‘দেশে মেডিকেল ডিভাইস তৈরি করলে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে’ -স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে হাসপাতালে বেড রয়েছে ১টি : স্বাস্থ্যমন্ত্রী ইসরায়েলি হত্যাযজ্ঞে চুপ থেকে বিএনপি-জামায়াত গাজায় গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী যুব ও ক্রীড়ার উন্নয়নে একযোগে কাজ করবে বাংলাদেশ-চীন বাংলাদেশে ৯টি আইকনিক মসজিদ স্থাপনে সৌদি রাষ্ট্রদূতের সম্মতি

সুনামগঞ্জে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ঢাকায় মানববন্ধন

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৭৯২ Time View

নিজস্ব প্রতিবেদক:  সুনামগঞ্জের জাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ছবি তোলার কারণে সাংবাদিক কামাল হোসেনের উপর বর্বর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ঢাকায় কর্মরত সিলেট বিভাগের সাংবাদিকরা।

বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার ইউনিটির সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন মানব কণ্ঠের চিফ রিপোর্টার বাছির জামাল। বক্তব্য রাখেন কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি আজিজুল পারভেজ, মানব জমিনের কূটনৈতিক রিপোর্টার মিজানুর রহমান, ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার অভিজিত ভট্টাচার্য ও ঝর্ণা মনি, সময়ের আলোর স্টাফ রিপোর্টার স্বপ্না চক্রবর্তী প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিনেন জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার রহিম শেখ, ভোরের কাগজের স্টাফ রিপোর্টার আলী ইব্রাহীম, মানবকণ্ঠের স্টাফ রিপোর্টার সেলিম আহমেদ, ইনকিলাবের স্টাফ রিপোর্টার খলিলুর রহমান, মানবজমিনের স্টাফ রিপোর্টার শুভ্র দেব, ভোরের দর্পনের জামিল আহমদ মোহন, আর টিভির স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন সাগর, এনার স্টাফ রিপোর্টার তুহিন আহমদ পায়েল প্রমুখ।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সাংবাদিক কামাল হোসেনের উপর বর্বর হামলাকারী নদীখেকো দুবৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নদীকে রক্ষা করতে হবে, সাংবাদিকদের সুরক্ষা দিতে হবে। না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD