1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
  2. saifmasrur@gmail.com : saif masrur : saif masrur
রাজধানীর মিরপুর থানাধীন আহম্মেদনগর পাইকপাড়া এলাকা হতে ৭৭৫ বোতল ফেন্সিডিলসহ ০৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছ, র‌্যাব-৪ মাদক পরিবহনে ব্যবহৃত মিনি ট্রাক জব্দ। - দৈনিক প্রহর আলো
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

রাজধানীর মিরপুর থানাধীন আহম্মেদনগর পাইকপাড়া এলাকা হতে ৭৭৫ বোতল ফেন্সিডিলসহ ০৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছ, র‌্যাব-৪ মাদক পরিবহনে ব্যবহৃত মিনি ট্রাক জব্দ।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
  • ৮৩৫ Time View

ডেক্স সংবাদ :

০৫ জানুয়ারি ২০২১ ইং তারিখ ০৩.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল রাজধানীর মিরপুর মডেল থানাধীন আহম্মেদনগর পাইকপাড়া এলাকার পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মিনি ট্রাকের পাটাতনের নিচে বিশেষ চেম্বারে অভিনব কৌশলে বহনকৃত ৭৭৫ বোতল ফেন্সিডিলসহ নিম্নোক্ত ৪ মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

(১) মোঃ আবদুল কাদের (৫৮), জেলা- যশোর
(২) লিটন বিশ্বাস (৫০), জেলা- যশোর
(৩) মোঃ সুমন হোসেন (২৪), জেলা- যশোর
(৪) মোঃ আলম শিকদার (৪৩), জেলা- মাদারীপুর।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘ দিন যাবৎ সীমান্তবর্তী এলাকা হতে ফেন্সিডিল সংগ্রহ করে অভিনব পদ্ধতিতে মিনি ট্রাকের পাটাতনের নিচে বিশেষ চেম্বারের মাধ্যমে ফেন্সিডিল বহন করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে বিক্রয় করে আসছে।

উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD