1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে ওমর ফারুকে চায় স্থানীয়রা কোন নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ‘কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক বিআরআরএফ’র সভাপতি রাজা রায়, সাধারণ সম্পাদক আরেফিন মাসুদ ‘দেশে মেডিকেল ডিভাইস তৈরি করলে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে’ -স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে হাসপাতালে বেড রয়েছে ১টি : স্বাস্থ্যমন্ত্রী ইসরায়েলি হত্যাযজ্ঞে চুপ থেকে বিএনপি-জামায়াত গাজায় গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী যুব ও ক্রীড়ার উন্নয়নে একযোগে কাজ করবে বাংলাদেশ-চীন বাংলাদেশে ৯টি আইকনিক মসজিদ স্থাপনে সৌদি রাষ্ট্রদূতের সম্মতি গণমাধ্যমের স্বাধীনতার জায়গায় কোনো সমস্যা সরকার চায়না -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রীর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ৮৭৩ Time View

ডেস্ক সংবাদ :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও চেতনা বাস্তবায়নে সকলকে যথাযথভাবে দায়িত্ব পালন করার জন্য নবনির্বাচিত সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। এ সময় তিনি দলীয় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।
মন্ত্রী আজ মন্ত্রণালয়ের নিজ কক্ষে টাঙ্গাইল ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করানোর পর এ আহ্বান জানান।
টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য মোঃ আজহারুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য মোঃ হাবিবুর রহমান শপথ গ্রহণ করেন। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ শপথগ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করেন।
২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, উন্নত-সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকারের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশ এখন উন্নয়নের অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য। অর্থনৈতিকভাবে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে নির্ধারিত সময়ের আগেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন মোঃ তাজুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD