1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
  2. saifmasrur@gmail.com : saif masrur : saif masrur
ঢাকার বাড্ডা থেকে কিডনী পাচার চক্রের সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে গাইবান্ধা পিবিআই - দৈনিক প্রহর আলো
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

ঢাকার বাড্ডা থেকে কিডনী পাচার চক্রের সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে গাইবান্ধা পিবিআই

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ৮৯২ Time View

গাইবান্ধা থেকে:

ঢাকার বাড্ডা থেকে কিডনি পাচার চক্রের সক্রিয় সদস্য রায়হানকে গ্রেফতার করেছে গাইবান্ধা পিবিআই। গ্রেফতারের পর আদালতে কিডনি পাচারের সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তি জবানবন্দি দেয় বলে সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাইবান্ধার পুলিশ সুপার এ আর এম আলিফ।

সোমবার দুপুরে পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পিবিআইয়ের পুলিশ সুপার আলিফ সাংবাদিকদের জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জের একটি অপহরণের মামলার তদন্ত করতে গিয়ে তারা এ চক্রের সন্ধান পান।

তিনি বলেন, ২০১৮ সালের ২২ নভেম্বর চাকরী দেয়ার কথা বলে গোবিন্দগঞ্জের আব্দুল ওহাবকে ডেকে নেয় পূর্ব পরিচিত রাকিবুল। এরপর ওহাবের আর কোন সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় ওহাবের বাবা মজিদ সরকার বাদী হয়ে ২০১৮ সালের ২ নভেম্বর গোবিন্দগঞ্জ থানায় মামলা করে। একই বছরের ২২ নভেম্বর রাকিবুল গাজীপুরে পুলিশের হাতে ধরা পড়লে ওহাবকে কিডনি পাচার চক্রের হাতে তুলে দেয়ার তথ্য দেয়। পরের বছর পিবিআই মামলার তদন্তভার নেয়ার পর কিডনি পাচার চক্রের সদস্য রায়হানের সম্পৃক্ততা পেলে শুক্রবার ঢাকার বাড্ডা থেকে তাকে গ্রেফতার করে।

রবিবার গাইবান্ধার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে।

ওহাবকে ডেকে নেয়ার পর রাকিবুল তাকে রায়হানের কাছে হস্তান্তর করে। রায়হান সান এন্টারপ্রাইজের মালিক কবিরের সহযোগিতায় ঢাকায় বিভিন্ন হাসপাতালে ওহাবের পরীক্ষা নিরীক্ষার পর তাকে ভারতে পাঠায়। সেখানে দীর্ঘদিন আটকে রাখার পর একটি হাসপাতালে অপারেশনের মাধ্যমে ওহাবের কিডনি বের করে নেয়া হয়।

পিবিআইয়ের পুলিশ সুপার আলিফ জানান, বাকী আসামিদের গ্রেফতারের পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

Theme Customized BY WooHostBD